আমতলীতে বিয়েতে বেড়াতে এসে ছিনতাই; গ্রেপ্তার-২; পিকআপ ও দেশীয় অস্ত্র জব্দ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
আমতলীতে বিয়েতে বেড়াতে এসে ছিনতাই; গ্রেপ্তার-২; পিকআপ ও দেশীয় অস্ত্র জব্দ

আমতলীতে বিয়েতে বেড়াতে এসে ছিনতাই; গ্রেপ্তার-২; পিকআপ ও দেশীয় অস্ত্র জব্দ

আমতলী প্রতিনিধিঃ চাচাতো বোনের বিয়েতে বেড়াতে এসে মাছ বোঝাই পিকআপ ভ্যান ছিনতাই করেছে চার ছিনতাইকারী। পুলিশ ছিনতাইকৃত মাছ বোঝাই পিকআপ উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারী অলিউল্লাহ ও বাপ্পি মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই কাজে ব্যবহৃত পিকআর ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে সোমবার রাতে।

জানাগেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের সামসু প্যাদার ছেলে ওলিউল্লাহ (৩০) গত ১০ বছর ধরে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় মাছের ব্যবসা করে আসছে। গত সোমবার রাতে ওলিউল্লাহ তার চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়ী আসে। বিয়ের কাজ শেষে ওইদিন রাতে তার বন্ধু মাসুম, বাপ্পি মীর ও সোহেল আমতলী-পটুয়াখালী মহাসড়কে গাড়ী ছিনতাই করতে ঘটখালী এলাকায় অবস্থান নেয়। পরে ছিনতাইকারীরা একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান তাদের পিকআপ ভ্যান দিয়ে তাড়া করে। ওই গাড়ীটি মহিষকাটা নামক স্থানে তারা আটকে দেয় এবং গাড়ীতে থাকা মাছের মালিক তুহিন, চালক নাশির সিপাহী ও হেল্পার রনি শরীফকে রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে পিকআপ ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ওই ছিনতাই হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারে অভিযান চালায়। ওইদিন রাতে পুলিশ পিকআপ ভ্যানটি আমতলী-তালুকদার বাজার আঞ্চলিক সড়কের চালিতাবুনিয়া এলাকা থেকে উদ্ধার করে। মঙ্গলবার সকালে পুলিশ দুই ছিনতাইকারী অলিউল্লাহ ও বাপ্পি মীরকে উত্তর তক্তাবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ছিনতাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মোট্রো-১-১৮-০১৩৭) এবং দেশীয় অস্ত্র (একটি ছেনা, একটি দা,  তিনটি চাকু ও দুইটি লাঠি) জব্দ করেছে। এ ঘটনায় মাছের মালিক তুহিন বাদী হয়ে চারজনকে আসামী করে ছিনতাই মামলা দায়ের করেছে। মঙ্গলবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ছিনতাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান গাড়ী , দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে।

আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বলেন,  ৯৯৯ ফোন পেয়ে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান ও দুই লক্ষ টাকার মাছ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে দুই ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!