বরগুনা-১ আসন; প্রতিক পেয়েই প্রচারে প্রার্থীরা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
বরগুনা-১ আসন; প্রতিক পেয়েই প্রচারে প্রার্থীরা

বরগুনা-১ আসন; প্রতিক পেয়েই প্রচারে প্রার্থীরা

আমতলী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার প্রতিক পেয়েই বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের চার প্রার্থী প্রচারে নেমে পরেছেন। তারা হলেন আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু (ঈগল), গোলাম ছরোয়ার ফোরকান (কেচি) ও খলিলুর রহমান (ট্রাক)। সোমবার দুপুর ২ টার পর থেকেই তারা জোড়ে শোরে তাদের প্রচারনা শুরু করেছেন। এ নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও এ চারজন ছাড়া কেউ প্রথম দিন প্রচারনা শুরু করেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে ২২ জন দলীয় ফরম সংগ্রহ করেন। কিন্তু দলীয় মনোনয়ন পান বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের তিন হেভিওয়েট প্রার্থী বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান , কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংঠনিক সম্পাদক খলিলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এতে একই দলের চারপ্রার্থী ভোট যুদ্ধে সামিল হয়েছেন। প্রতিক পেয়ে এ চার প্রার্থী সোমবার দুপুর ২টার পরপরই প্রচারনা শুরু করেছেন। এ আসনে ১০ জন প্রতিদ্বন্ধিতা করলেও অপর ৬ জন প্রার্থী প্রথম দিনে প্রচারনা শুরু করেনি।

ঈগল প্রতিকের প্রার্থী বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহন মুলক করতে প্রার্থীতা উন্মুক্ত করে দিয়েছেন। তাই জনগনের ম্যান্ডেট পেতে প্রচারনা শুরু করেছি। মানুষ এ আসনের পরিবর্তন চায়। বরগুনা জেলাকে স্মার্ট বরগুনা গড়তে ভোট যুদ্ধে সামিল হয়েছি।

কেচি প্রতিকের প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, গত ১৫ বছর সারা দেশের উন্নয়ন হলেও বরগুনা-১ আসনের উন্নয়ন হয়নি। এ অনুন্নত বরগুনাকে উন্নয়ন করতেই ভোট যুদ্ধে অবর্তিন হয়েছি। আমার বিশ্বাস এ উন্নয়নের ডাকে বরগুনা-১ আসনের মানুষ সাড়া দেবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!