গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে- এস.এম শাহজাদা | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে- এস.এম শাহজাদা

গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে- এস.এম শাহজাদা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে-বললেন এস.এম শাহজাদা। গলাচিপা-দশমিনা উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম থেকে শুরু করে পৌর শহরে বর্তমান সরকারের আমলে ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট, ভেরিবাঁধ নির্মান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, মন্দির, কবরস্থান উন্নয়নে কাজ চলছে। গ্রামের প্রতিটি প্রধান সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের যে পরিমান উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের সময়ে হয় নি। নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয় এবং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস.এম শাহজাদা। গলাচিপায় রামনাবাদ নদীর উপর ব্রিজ এর কার্যক্রম চলমান এবং নৌকা বিজয়ী হলে ব্রিজের কাজ অচিরেই শুরু হবে ইনশাআল্লাহ। গলাচিপায় আমরা শতভাগ ভাতার আওতায় এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এই উন্নয়নকে আপনারাই পারেন বেগবান করতে। তাই নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। আপনারা আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বপ্নকে বজায় রাখবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় গলাচিপার চরকাজল ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। পরে বিকেলে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চিকনিকান্দী ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারমান ত্যাগী নেতা সাজ্জাদ হোসেন রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী দিলিপ কুমার বনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহমেদ তালুকদার, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান বিশ্বজিৎ রায় সহ উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!