আমতলীতে নির্যাতনে শ্রমিক মৃত্যুর ঘটনায় হত্যা মামলা; দুই আসামী গ্রেপ্তার, ইটভাটা বন্ধ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে নির্যাতনে শ্রমিক মৃত্যুর ঘটনায় হত্যা মামলা; দুই আসামী গ্রেপ্তার, ইটভাটা বন্ধ

আমতলীতে নির্যাতনে শ্রমিক মৃত্যুর ঘটনায় হত্যা মামলা; দুই আসামী গ্রেপ্তার, ইটভাটা বন্ধ

আমতলী প্রতিনিধিঃ ইটভাটার সরদার ছালাম চৌকিদার ও তার লোকজন দাদন টাকার জন্য লোহার শিকল দিয়ে আটকে শ্রমিক আনিস গাজীকে (৫৫) নির্যাতন করে। এতে ওই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় শ্রমিকের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে ইটভাটার সরদার ছালাম চৌকিদারকে প্রধান আসামী করে ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে। প্রশাসন ওই ইটভাটা বন্ধ করে দিয়েছেন।

জানাগেছে, উপজেলা গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের চাঁন গাজীর ছেলে আনিস গাজী ৪০ হাজার টাকা দাদন নিয়ে কালিবাড়ী এলাকায় চাওড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য উপজেলা আওয়ামীলীগ সদস্য ফারুক গাজীর আইএসএসবি ইট ভাটায় কাজ নেয়। ১৫ দিন কাজ করে আনিস পালিয়ে যায়। স্ত্রী ফিরোজা বেগমের অভিযোগ গত বছর ২৮ ডিসেম্বর রাত সাড়ে তিনটায় ইটভাটার সরদার ছালাম গাজী, খালেক ও সবুজ  শ্রমিক আনিস গাজীকে তার বাড়ী ডালাচারা থেকে তুলে আনে। পরে তাকে ইটভাটার একটি কক্ষে লোহার শিকল গিয়ে আটকে রেখে নির্যাতন করেছে। তাদের নির্যাতনে গত বৃহস্পতিবার শ্রমিক আনিস গাজী মারা যায়। এ ঘটনায় আমতলী থানায় স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে ইটভাটার সরদার ছালাম চৌকিদারকে প্রধান আসামী করে ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগমের ছেলে রাকিব ও ইটভাটার মালিক ফারুক গাজীর ভাগ্নে মাসুদকে গ্রেপ্তার করেছে। বৃস্পতিবার প্রশাসন ওই ইটভাটা বন্ধ করে দিয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুই আসামী গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!