শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পটুয়াখালীতে শীতার্তদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ

পটুয়াখালীতে শীতার্তদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীতে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র শীতার্ত ব্যক্তিদের মধ্যে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে শহরের লঞ্চ টার্মিনাল, বাসস্ট্যান্ড, শেখ রাসেল শিশুপার্ক, পটুয়াখালী চৌরাস্তা, হেতালিয়া বাঁধঘাট ও সড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায়দের দ্বারে দ্বারে গিয়ে এ কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম।

পুলিশ সুপার সাইদুল ইসলাম বিপিএম পিপিএম বলেন, এই প্রচণ্ড শীতে ছিন্নমূল অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সড়কের পাশে থাকা অসহায়দেরও কম্বল দেওয়া হয়। সমাজে যারা বিত্তবান আছে, তাদের এই ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

কম্বল বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ও পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসীমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!