নেতা আসলে প্রাইমারী স্কুলের বাচ্চাদের রাস্তায় নামাবেন না, এটা আমি পছন্দ করিনা-এমপি টুকু | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
নেতা আসলে প্রাইমারী স্কুলের বাচ্চাদের রাস্তায় নামাবেন না, এটা আমি পছন্দ করিনা-এমপি টুকু

নেতা আসলে প্রাইমারী স্কুলের বাচ্চাদের রাস্তায় নামাবেন না, এটা আমি পছন্দ করিনা-এমপি টুকু

আমতলী প্রতিনিধিঃ প্রাইমারী স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কোন নেতা আসলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না? আমি এটা পছন্দ করি না। এমন মন্তব্য করে প্রধান শিক্ষক কামরুননাহার আসমার দেয়া ফুল ছিড়ে ফেলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু। এমন একটি ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ সাংসদ টুকুর ভুয়াশী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে মঙ্গলবার দুপুরে।

জানাগেছে, মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলাবাসীর আয়োজিত গণসংর্বধনা শেষে বরগুনা-১ আসনের নব-নির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু তালতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এমন মুহুর্তে আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার আসমার নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। সাংসদ গোলাম সরোয়ার টুকু প্রাইমারী স্কুলের বাচ্চাদের দেখেই ক্ষুব্দ হন, প্রধান শিক্ষকের দেয়া ফুল ছিড়ে ফেলেন এবং শিক্ষককে বলেন, প্রাইমারী স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কেন তাদের আপনী রাস্তায় নামিয়ে আনলেন? কোন নেতা আসলে বাচ্চাদের রাস্তায় আনবেন না? আমি এটা পছন্দ করিনা। আগে যেমন চলেছে, এখন আর তেমন চলবে না। মুহুর্তের মধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ সাংসদের ভুয়াশি প্রসংশা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজাউল করিম রেজা তালুকদার নামের একজন মন্তব্য করেন নতুন চাঁদ।

হাবিবুর রহমান নামের একজন মন্তব্য করে লেখেন, বরগুনায় এমন একজন নেতার দরকার ছিল।

ফারুক হোসাইন খাঁন নামের একজন মন্তব্য করেন ধন্যবাদ একেই বলে নেতা।

জিএম মাসুম নামের একজন মন্তব্য করেছেন সাংসদ সদস্যের এমন কাজটি খুব ভালো লেগেছে।

সাংসদ গোলাম সরোয়ার টুকু বলেন, শিশুরা হলো আগামী দিনের কান্ডারী। এরা লেখাপড়া করে মানুষ হবে, এই বয়সে তাদের কেন রাস্তায় নামিয়ে নেতাদের সংবর্ধনা দেয়ার নামে দাড় করিয়ে রাখতে হবে। এটা কোন দিন কাম্য হওয়া উচিত নয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!