আমতলীতে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-৫ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-৫

আমতলীতে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-৫

আমতলী প্রতিনিধিঃ জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে আমতলী উপজেলার চন্দ্রা গ্রামে।

জানাগেছে, উপজেলার চন্দ্রা গ্রামের জাকির মৃধা ও তার চাচাতো ভাই কবির মৃধার মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ওই জমি সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত কবির মৃধা (৪৫), নাসিমা বেগম (৪০), সেতারা বেগম (৫৫) ও বিনা বেগমকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত কবির মৃধা বলেন, আমার জমির সীমানা জাকির মৃধা কেটে ফেলেছে। আমি এর বাঁধা দেয়ায় আমাকে আমার দুই বোন নাসিমা ও সেতারাকে বেধরক মারধর করেছে।

জাকির মৃধা বলেন, আমার জমিতে জোরপুর্বক সীমানা দেয়ার আমি কাটতে গেলে আমার স্ত্রী বিনাকে ও আমাকে মারধর করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, আহত চারজনকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!