গলাচিপায় কৃষি যান্ত্রিকীকরণে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
গলাচিপায় কৃষি যান্ত্রিকীকরণে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন

গলাচিপায় কৃষি যান্ত্রিকীকরণে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ কৃষি প্রনোদণা ২০২৩-২৪ কর্মসূচির আওতায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কিসমত হরিদেবপুর এলাকায় ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ এর ব্লক প্রদর্শনী ট্রেতে উৎপাদিত চারা রাইস্ট্রান্সপ্লান্টারের সাহায্যে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ খায়রুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।

কৃষি যান্ত্রিকীকরণে সমলয় চাষাবাদ, যন্ত্র কমাবে কৃষির কাজ, শ্রম কমবে বারো মাস। দক্ষ কৃষক সফল কৃষি, ফসলের মাঠে কৃষকের হাসি। ফসল কাটার সময় শ্রমিক সংকট এখন বাংলাদেশে নিত্যবছরের সমস্যা। শিল্পায়নের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে কয়েক দশক ধরে মানুষ শহরমুখী। তাই প্রতিনিয়ত কমছে কৃষি শ্রমিক। সামনে এ সংকট আরও বাড়বে বৈ কমবে না। এর একটা সমাধান হতে পারে কৃষি যান্ত্রিকীকরণ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষিকে আধুনিকীকরণের জন্য যান্ত্রিকীকরণের উপরে বিশেষ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সমলয় মূলত সমবায়ের আদলে একটি শব্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!