আমতলীতে জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

আমতলীতে জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

আমতলী প্রতিনিধিঃ জমির সীমানা নিয়ে বিরোধে দুই চাচাতো ভাইয়ের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ’্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে শুক্রবার দুপুরে।

জানাগেছে, উপজেলার বৈঠাকাটা গ্রামের আব্দুল জব্বার মুহুরী ও তার চাচাতো ভাই সামসুল গাজীর মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমিতে জব্বার মুহুরী শুক্রবার দুপুরে সীমানা নির্মাণ করছিল। এতে সামসুল গাজী বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল জব্বার মুহুরী, শাহীন, মহিউদ্দিন, মারিয়া ও সামসুল গাজী আহত হয়। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত আব্দুল জব্বার মুহুরী বলেন, আমার জমিতে সীমানা নির্মাণ করতে গেলে সামসুল গাজী তার লোকজন নিয়ে বাঁধা দেয়। এক পর্যায় আমাকে, আমার ছেলে ও জামাতাকে পিটিয়ে জখম করেছে। তিনি আরো বলেন, এ ঘটনা ধামাচাপা দিতে সামসুল গাজী নিজের মেয়ের মাথা বেøড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি করেছে।

আহত সামসুল গাজী বলেন, আব্দুল জব্বার মুহুরী আমার জমিতে জোর করে সীমানা করতেছিল । আমি এতে বাঁধা দিলে আমাকে ও আমার মেয়েকে মারধর করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!