আমতলীতে মাদ্রাসা ভবন করে দিলেন চিনা কোম্পানী; এলাকায় আনন্দ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে মাদ্রাসা ভবন করে দিলেন চিনা কোম্পানী; এলাকায় আনন্দ

আমতলীতে মাদ্রাসা ভবন করে দিলেন চিনা কোম্পানী; এলাকায় আনন্দ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ নেছারিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানী। মঙ্গলবার বিকেলে ওই ভবনের উদ্বোধন করেছেন কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর  মি. য়ু। একই সঙ্গে ওই মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে। চিনা কোম্পানীর এমন মহতি উদ্যোগে আনন্দিত ওই এলাকার কয়েক হাজার মানুষ।

জানাগেছে, ১৯৯৯ সালে আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামে মরহুম মৌলভী নুরুল ইসলাম একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। জোড়াতালি দিয়ে ওই মাদ্রাসাটি গত ২৩ বছর ধরে চলে আসছে। গত বছর নভেম্বর মাসে নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ুর মাদ্রাসাটির জরাজীর্ণ অবস্থা নজরে আসে। তিনি ওই মাদ্রাসাটির ভবন নির্মাণের উদ্যোগ নেন। গত ডিসেম্বর মাসে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ শেষ করেন। মঙ্গলবার ওই মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ, খাতা, কলম, বক্স, রঙ্গিন পেনসিল) বিতরণ করা হয়। কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ু এ ভবনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মি. যু ,মি. ওয়াং, মি.উইলসন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, আমতলী থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান, এসআই দাউদুর রহমান, সাংবাদিক রিপন মুন্সি, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোশাররফ মৃধা,  সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক নেছার উদ্দিন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!