আমতলী থানার অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় প্রাণ নাশের হুমকি | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী থানার অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় প্রাণ নাশের হুমকি

আমতলী থানার অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় প্রাণ নাশের হুমকি

আমতলী প্রতিনিধিঃ আমতলী থানার অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় শাহীন আকন ও তার পরিবারকে সোহেল আকন, সোয়েব আকন ও তাদের সহযোগীরা প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শাহিন আকন। তিনি আরো অভিযোগ  তাদের অব্যহত হুমকিতে আমি ও আমার পরিবার জীবন নিয়ে সঙ্কায় আছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

লিখিত বক্তব্যে শাহিন আকন বলেন,গত ৩ ফেব্রুয়ারী জমির বিরোধ নিয়ে সোহেল আকন, সোয়েব আকন ও তাদের সহযোগীরা আমাকে মারধর করে। এ ঘটনায় আমি আমতলী থানায় ওইদিন তাদের বিরুদ্ধে অভিযোগ দেই। এ অভিযোগ দেয়ার কারনে তারা ক্ষুব্ধ হয়।পরে তারা আমাকে থানা থেকে অভিযোগ তুলে নিতে চাপ দেয়। কিন্তু আমি এ অভিযোগ তুলে নিতে অস্বীকার করি। এতে তারা আরো ক্ষুব্ধ হয়ে আমাকে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি তাদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে সোয়েব আকন প্রাণ নাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, শাহীন আমার আপন চাচাতো ভাই। তার সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ আছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, হুমকির বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!