আমতলীতে পরিবহন বাসের চাপায় মোটর সাইকেল চালক নি হ ত; আ হ ত-৪ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে পরিবহন বাসের চাপায় মোটর সাইকেল চালক নি হ ত; আ হ ত-৪

আমতলীতে পরিবহন বাসের চাপায় মোটর সাইকেল চালক নি হ ত; আ হ ত-৪

আমতলী প্রতিনিধিঃ ইসলাম পরিবহন বাসের চাপায় মোটর সাইকেল চালক আলী হাওলাদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী-কুয়াকাটা সড়কের সৈকত ফিলিং ষ্টেশনের সামনে মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে। পুলিশ ঘাতক বাস, মোটরসাইকেল ও নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। অপর দিকে তারিকাটা নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চারজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

জানাগেছে, আমতলী পৌরসভার লোচা গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে আলী হাওলাদার (১৮) বাড়ী থেকে নিজের মোটর সাইকেল চালিয়ে শহরের একটি পার্সের দোকানে যাচ্ছিল। একই দিক থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন বাস (ঢাকা মেট্রো ব-১৩-২০৪৬) আসতেছিল। পথিমধ্যে সড়কের সৈকত ফিলিং ষ্টেশন দ্রæত অতিক্রম করতে গিয়ে ঘাতক বাসটি পিছন থেকে মোটর সাইকেলটিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক আলী হাওলাদার নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহত আলী হাওলাদারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই বাসটির চালক ও হেল্পার পালিয়ে গেছে। নিহত মোটর সাইকেল চালক আলী হাওলাদার তার চাচাতো ভাই জাহিদ হাওলাদারের পার্সের দোকানে কাজ করতো। অপর দিকে আমতলী-তালতলী সড়কের তারিকাটা নামক স্থানে মোটর সাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চারজন আহত হয়েছে। গুরুতর আহত তামিম, মেহেদী হাসান ও রিফাতকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ঘাতক ইসলাম পরিবহন বাসটি পিছন থেকে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বি বলেন, নিহত আলী হাওলাদারকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। অপর আহত চারজনের তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!