আমতলী পৌরসভা নির্বাচনে তিন পদে ৫৬ জনের মনোনয়নপত্র দাখিল | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলী পৌরসভা নির্বাচনে তিন পদে ৫৬ জনের মনোনয়নপত্র দাখিল

আমতলী পৌরসভা নির্বাচনে তিন পদে ৫৬ জনের মনোনয়নপত্র দাখিল

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভা নির্বাচনে তিন পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । এর মধ্যে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩৭ এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়রপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।

জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। এ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান, সেজিকা তারতিলা জুথি, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহাঃ ইফতেকার হাসান, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!