তালতলীতে নদীর তীরের মাটি কাটায় লাখ টাকা অর্থদন্ড; চালকের কারাদন্ড | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে নদীর তীরের মাটি কাটায় লাখ টাকা অর্থদন্ড; চালকের কারাদন্ড

তালতলীতে নদীর তীরের মাটি কাটায় লাখ টাকা অর্থদন্ড; চালকের কারাদন্ড

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরের মাটি  কেটে নেওয়ার অপরাধে এসটিএম ইটভাটার মালিক ইকবাল হোসেনকে এক লাখ টাকা অর্থদন্ড এবং স্কোভেটর চালক কাওসারকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ দন্ড দেন। ওইদিন বিকেলে পুলিশ দন্ডপ্রাপ্ত কাওসারকে বরগুনা জেল হাজতে পাঠিয়েছেন।

জানাগেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী গ্রামের এসটিএম ইটভাটার মালিক ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীর তীরের মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বুধবার দুপুরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা নদী এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে তিনি এসটিএম ইটভাটার মালিক ইকবাল হোসেনকে এক লক্ষ টাকা অর্থদন্ড এবং স্কোভেটর চালক কাওসারকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।  ওইদিন বিকেলে পুলিশ দন্ডপ্রাপ্ত কাওসারকে বরগুনা জেল হাজতে পাঠিয়েছে।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খাঁন বলেন, ভ্রাম্যমাণ আদালতের সাত দিনের দন্ডপ্রাপ্ত আসামী কাওসারকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা  বলেন ‘নদীর তীর ও ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে এসটিএম ইটভাটার মালিককে এক লাখ টাকা অর্থদন্ড এবং স্কোভেটর চালককে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। তিনি আরো বলেন, নদীর তীর ও ফসলী জমির মাটি কাটা বন্ধে ইটভাটা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!