গলাচিপায় মাদক ব্যাবসায়ী মালার শাস্তির দাবিতে মানববন্ধন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
গলাচিপায় মাদক ব্যাবসায়ী মালার শাস্তির দাবিতে মানববন্ধন

গলাচিপায় মাদক ব্যাবসায়ী মালার শাস্তির দাবিতে মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় মাদক ব্যাবসায়ী ও সম্রাজ্ঞি মাজেদা বেগম মালার (৪১) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌরসভার পশু হাসপাতালের সামনের সড়কে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ মালাকে থানা পুলিশ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো তিনটি মামলা রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক মো. লিটন মিয়া, হজরত আলী, মো. এমাদুল, মো. ঝিলাম, কলি বেগম ও নুপুর বেগম প্রমুখ।

বক্তারা বলেন, মালা দীর্ঘ দিন ধরে মাদক দ্রব্যের ব্যাবসা করে এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও আইনের ফাঁক ফোকর দিয়ে জামিনে বেরিয়ে সে পুনরায় মাদকের ব্যাবসা চালায়। তারা মালার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!