ফুল, স্টেইজ ও খাবার নয়, জনগনকে কষ্ট দিয়ে আরাম আয়েশ নয়-সাংসদ গোলাম সরোয়ার টুকু | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
ফুল, স্টেইজ ও খাবার নয়, জনগনকে কষ্ট দিয়ে আরাম আয়েশ নয়-সাংসদ গোলাম সরোয়ার টুকু

ফুল, স্টেইজ ও খাবার নয়, জনগনকে কষ্ট দিয়ে আরাম আয়েশ নয়-সাংসদ গোলাম সরোয়ার টুকু

আমতলী প্রতিনিধিঃ ফুল, স্টেইজ ও খাবার নয়। জনগনকে কষ্ট দিয়ে আমি আরাম আয়েশ করবো, এমন আরাম আয়েশের প্রয়োজন নেই। আমি জনগনের সেবক হতে এসেছি। আরাম আয়েশ করতে আসিনি। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার সকল ইউনিয়নে ঘুরে ঘুরে জনগনের দুঃখ দুর্দশার কথা শুনবো। কিন্তু আপনারা কখনো আমার জন্য ফুল, স্টেইজ ও খাবারের আয়োজন করবেন না। শুক্রবার রাতে আমতলী উপজেলা গাজীপুর এমপি কাপ নাইট ফুটবল টুনামেন্টের সমাপনীর খেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। তিনি আরো বলেন, আমি দুর্নীতিমুক্ত বরগুনা গড়তে প্রাণপণ চেষ্টা করবো। আমি বাংলাদেশের একজন সৎ জাতীয় সংসদ সদস্য হবো। সংসদ সদস্যের এমন বার্তা মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে মানুষ তার ভুয়াশী প্রসংশা করেছেন।

 

আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম সোহেল মোল্লার সভাপতিত্বে গাজীপুর এমপি কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, বরগুনা জেলা বার সহ-সভাপতি অ্যাড. মহসিন মিয়া, বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদার, বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, রফিকুল ইসলাম রিপন ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!