আমতলীতে আদালতের নির্দেশে তিনটি ঘর উচ্ছেদ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে আদালতের নির্দেশে তিনটি ঘর উচ্ছেদ

আমতলীতে আদালতের নির্দেশে তিনটি ঘর উচ্ছেদ

আমতলী প্রতিনিধিঃ আদালতের নির্দেশে আমতলী পৌর শহরের ওয়াবদা সড়কের (মিঠা বাজার) তিনটি ঘর উচ্ছেদ করা হয়েছে। আমতলী সহকারী জজ আদালতের বিচারক মোঃ সিহাবুর রহমানের নির্দেশে বৃহস্পতিবার এ ঘরগুলো উচ্ছেদ করা হয়।

জানাগেছে, আমতলী পৌর শহরের ওয়াবদা সড়কের (মিঠা বাজার) ৭৮৬ ও ১২১৮ নং খতিয়ানের ৯১৪ নং দাগের ৬ শতাংশ জমি আব্দুল আজিজ খানের দখলে ছিল। ওই জমি তিনি আফজাল হাওলাদার ও সিরাজ মৃধার কাছে বিক্রি করে দেন এমন দাবী আফজাল হাওলাদারের ছেলে সাংবাদিক মনিরুল ইসলাম হাওলাদারের। তারা ওই জমিতে ৪০ বছর ধরে বসবাস করে আসছেন।

ওই জমি ফিরোজা বেগম তার দাবী করে আমতলী সহকারী জজ আদালতে ২০১৫ সালে মামলা দায়ের করেন। এ বছর গত ১৫ জানুয়ারী আমতলী সহকারী জজ আদালতের বিচারক সিহাবুর রহমান তার পক্ষে রায় দেন। বৃহস্পতিবার আদালতের নির্দেশে ওই জমিতে বসবাসরত মনিরুল ইসলাম হাওলাদার, রনি হাওলাদার ও সাব্বির হাওলাদার এবং রাসেল মৃধার ঘর গুলো উচ্ছেদ করা হয়। এ সময় ওই এলাকায় শত শত মানুষ ভীর করেন।

মামলার বাদী ফিরোজা বেগম আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত আমাকে আমার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছেন।

জমিতে বসবাসরত সাংবাদিক মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আমাকে ঘর উচ্ছেদের কোন নোটিশ দেয়নি। নোটিশ ছাড়াই আমার ঘর-বাড়ী উচ্ছেদ করা হয়েছে।  আমাদের প্রতি অন্যায় করা হয়েছে।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নাজির ফারুক আহম্মেদ বলেন, জমিতে বসবাসরতদের নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তারা নোটিশ আমলে নেয়নি। তিনি আরো বলেন, দেওয়ানী ডিক্রীজারি ১৬/২০২২ নং মোকাদ্দমার গত ১৫ জানুয়ারী তারিখের আদেশ মোতাবেক তিনটি ঘর উচ্ছেদ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!