আমতলীতে গ রু চো র গ্রেপ্তার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে গ রু চো র গ্রেপ্তার

আমতলীতে গ রু চো র গ্রেপ্তার

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রাম থেকে গরুসহ চোর জাহিদুল ইসলাম কিশোর খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

জানাগেছে, উপজেলার তক্তাবুনিয়া গ্রামের আয়েজ উদ্দিন খাঁনের ছেলে জাহিদুল ইসলাম কিশোর খাঁন দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম চুনাখালী গ্রামের ইব্রাহিম গাজী তার একটি চুরি হওয়া গরু জাহিদুল ইসলামের বাড়ী থেকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন কিশোরকে আটক করে পুলিশ সোপর্দ করে। এ ঘটনায় ওইদিন রাতে আমতলী থানায় জাহিদুল ইসলাম কিশোর খাঁনকে প্রধান আসামী করে দুইজনের নামে চুরি মামলা হয়। শুক্রবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ বলেন, গরুসহ জাহিদুল ইসলাম কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!