আমতলীতে ফুটবল খেলার দ্বন্ধের জের ধরে স্কুল ছাত্রকে পিটিয়ে জ’খ’ম | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে ফুটবল খেলার দ্বন্ধের জের ধরে স্কুল ছাত্রকে পিটিয়ে জ’খ’ম

আমতলীতে ফুটবল খেলার দ্বন্ধের জের ধরে স্কুল ছাত্রকে পিটিয়ে জ’খ’ম

আমতলী প্রতিনিধিঃ ফুটবল খেলার দ্বন্ধের জের ধরে স্কুল ছাত্র হাসানকে পিটিয়ে জখম করেছে সাকিল ও তার সহযোগীরা। আহত স্কুল ছাত্রকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের এমইউ বালিকা বিদ্যালয়ের সামনে বুধবার বেলা পৌনে  ১১ টার দিকে।

জানাগেছে, উপজেলার তারিকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছে। ওই খেলা নিয়ে সাকিল ও তাছিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয় সাকিল। বুধবার সকালে তাছিম আমতলী আসে। ওই সময় সাকিল তার ১০-১২ জন সহযোগী নিয়ে তাছিমের উপর হামলা চালায়। এ সময় তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর স্কুল ছাত্র হাসান সহযোগী তাছিমকে রক্ষা করতে গেলে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত স্কুল ছাত্র হাসান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল হাসান ও তাছিমের মধ্যে দ্বন্ধ হয়। ওই দ্বন্ধের জের ধরে আমাকে পিটিয়ে জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত সাকিল মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি পরীক্ষা দিয়ে বাড়ী চলে এসেছি। কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, স্কুল ছাত্রকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথায় ও হাতে আঘাতের চিহৃ রয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!