কাউনিয়ায় দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কাউনিয়ায় দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

কাউনিয়ায় দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

জে এইচ সোহাগ কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় রসুলপুর মোজাহারীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও অবৈধ ভোটার তালিকার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শুক্রবার (০১ মার্চ) জুম্মার নামাজ শেষে মুসুল্লিদের অংশ গ্রহণে মাদ্রাসা মাঠে রামচন্দ্রপর এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. রুহুল আমীন, দাতা সদস্য মো. আফছার আলী, স্থানীয় বাসিন্দা মো. আখেরুজ্জামান, মাইদুল ইসলাম মানিকসহ অনেকে।

বক্তারা বলেন, রসুলপুর মোজাহারীয়া দাখিল মাদ্রাসা সুপার মনগড়া ভোটার তালিকা প্রণয়ন করে ম্যানেজিং কমিটি নির্বাচনের পায়তারা করছে। তালিকায় একই ব্যক্তিকে একাধিকবার ভোটার দেখানো হয়েছে। নিয়োগ বাণিজ্য করতে মাদ্রাসার সুপার অবৈধ ভোটার তালিকার মাধ্যমে কমিটি গঠনের পায়তারা করছে। আমরা এলাকাবাসী মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে নিয়োগ বাণিজ্য ও অবৈধ ভোটার তালিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

তবে মাদ্রাসার সুপার মো. শামসুল ইসলাম সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। ভোটার তালিকায় কিছুটা সমস্যার কারণে নির্বাচন স্থগিত করেছে প্রিজাইটিং কর্মকর্তা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!