শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে মামলা তুলে না নিলে এ*সি*ড মেরে ঝলসে দেয়ার হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলীতে মামলা তুলে না নিলে এ*সি*ড মেরে ঝলসে দেয়ার হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ মামলা তুলে না নিলে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশ্রাফ আলী মৃধা সন্ত্রাসী ওদুদ মৃধা ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সোমবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। সন্ত্রাসী ওদুদ মৃধার ভয়ে আশ্রাফ মৃধার পরিবার পালিয়ে বেড়াচ্ছে। দ্রুত পুলিশ প্রশাসনে কাছে তার বিরুদ্ধে ব্যবস্থ্ ানেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী আশ্রাফ মৃধা ও তার পরিবার।

লিখিত বক্তব্যে আশ্রাফ মৃধা বলেন,  উপজেলার মহিষকাটা কলেজ রোড সড়কের পাশে খাস জমিতে গত ২৮ বছর ধরে ঘর-বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছি। ওই জমি সন্ত্রাসী ওদুদ মৃধা তার দাবী করে দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে নির্যাতন করে আসছে। গত শুক্রবার ওদুদ মৃধা ও তার সন্ত্রাসী বাহিনী ওই জমি দখলে করতে যায়। কিন্তু স্থানীয় লোকজনের বাঁধার মুখে দখল নিতে পারেনি। এ ঘটনায় আমি গত শনিবার আমতলী থানায় সাধারণ ডায়েরী করি। এতে ক্ষুব্ধ হয় সন্ত্রাসী ওদুদ ও তার বাহিনী। ওইদিন রাতে ওদুদ মৃধা ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে মামলা ও সাধারণ ডায়েরী তুলে নিতে হুমকি দেয়। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দেয় তিনি। তার ভয়ে আমি ও আমার পরিবার পালিয়ে বেড়াচ্ছি। সোমবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আশ্রাফ মৃধা। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত বছর ৭ সেপ্টেম্বর ওদুদ ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে আমাকেসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। ওই ঘটনায় আমি থানায় মামলা করি। ওই মামলা তুলে নিতে চাপ দিচ্ছে অদুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন আশ্রাফ মৃধার স্ত্রী আসমা বেগম, হাসান মৃধা ও নাশির মৃধা।

এ বিষয়ে ওদুদ মৃধা বলেন, ওই জমি আমার। আশ্রাফ মৃধা আমাকে জমির দখল দেয় না।

আমতলী থানা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু সাধারণ ডায়েরীর কথা স্বীকার করে বলেন, এসিড মেরে ঝলসে দেয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!