পটুয়াখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ চো’র চক্রের দুই সদস্য গ্রে’ফ’তা’র | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
পটুয়াখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ চো’র চক্রের দুই সদস্য গ্রে’ফ’তা’র

পটুয়াখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ চো’র চক্রের দুই সদস্য গ্রে’ফ’তা’র

আপন নিউজ অফিসঃ পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে টাকা ও স্বর্ণালংকার সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগা-নগর এলাকার আসামী মোঃ বাবুল হাওলাদারের বোনের ভাড়াটিয়া বাসা থেকে চোর চক্রের মুল হোতা মোঃ বাবুল হাওলাদার (৩৯) কে গ্রেফতার করেন পটুয়াখালী থানা পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী রাতে পটুয়াখালী থানার মহিলা আনসার ক্যাম্প সংলগ্ন মোঃ আব্দুর রাজ্জাক এর ৫ তলা বিশিষ্ট বাসার ২য় তলার উত্তর পাশে উজ্জল কর্মকার এর ভাড়া নেওয়া বাসার সামনের দরজার হেজবল ভেঙ্গে বাসার মধ্যে প্রবেশ করে স্ট্রীলের আলমারির ড্রয়ার ভেঙ্গে ১টি স্বর্নের সীতা হার, যার ওজন অনুমান ৩ ভরি, ১টি স্বর্নের গট হার, যার ওজন অনুমান ১ ভরি ৮ আনা, একজোড়া স্বর্নের হাতের চূড়ি, যাহার ওজন অনুমান ২ ভরি ৮ আনা, একজোড়া  স্বর্নের হাতের পলা, যার ওজন অনুমান ১ ভরি, একজোড়া কানের টানা সহ ঝাপসা, যার ওজন অনুমান-১ ভরি, দুই জোড়া স্বর্নের কানের দুল, যার ওজন অনুমান-১ ভরি ৮আনা, ৩টি স্বর্নের চেইন, যার ওজন অনুমান ২ ভরি ৮ আনা, ২টি স্বর্নের বেস্টলেট, যার ওজন অনুমান-১ ভরি ৮আনা, ২টি স্বর্নের আংটি, যার ওজন অনুমান ১ ভরি, নগদ ২,৫০,০০০/-টাকা সহ মোট সতের লক্ষ পয়ত্রিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

গ্রেফতারকৃত বাবুল হাওলাদার কে জিজ্ঞাসাবাদ করলে চোরাইকৃত স্বর্নালংকার তার একই এলাকার বাসিন্দা আসামী নেপাল মজুমদার (৪৮) এর কাছে বিক্রি করে। উক্ত আসামীর তথ্য মতে অভিযানিক টিম পিরোজপুর সদর থানার উদয়কাঠী এলাকা থেকে আসামী নেপাল মজুমদার (৪৮) কে স্বর্নালংকার সহ গ্রেফতার করে এবং বাকী স্বর্নালংকার তার তথ্যমতে বরিশাল স্বর্নপট্টি মোহাম্মদ স্টোর এন্ড জুয়েলারী থেকে ৫ ভরি ১০ আনা স্বর্নালংকার উদ্ধার করা হয়।

আসামী মোঃ বাবুল হাওলাদার জানান,চোরাইকৃত স্বর্নালংকার বিক্রিত টাকা ও নগদ টাকা তার বিভিন্ন বিকাশ ও ব্যাংক এ্যাকাউন্টে জমা করে এবং উক্ত টাকা দিয়ে একটি এ্যাপাসি ফোর-বি মটর সাইকেল ক্রয় করে। তবে  মটর সাইকেলটিও আটক করা হয়।

পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম জানান, চুরি হওয়ার ১৬ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে আন্তঃ জেলা চোর চক্রের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার ও চোরাই স্বর্নালংকার সহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। চোর সদস্যদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!