শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত

কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত

জে এইচ সোহাগ, কাউনিয়া রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে। কর্মসূচিতে ছিলো- চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর কালজয়ী ৭ মার্চের ভাষণ, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাত শেষে একটি বর্ন্যাঢ র‍্যলি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আ.লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন , এসময় উপস্থিত ছিলেন প্রোকৌশলী অফিসার আসাদুজ্জামান জেমস, সমাজ সেবা অফিসার সামিউল হক,প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান হাবিব আনছার ভিডিপি অফিসার ফেরদৌসি আক্তার খাদ্য অফিসার সোহেল আহম্মেদ প্রমূখ।

পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!