চলছে আমতলী পৌরসভা নির্বাচন; বহিরাগত সন্ত্রাসীর আনাগোনা ভোটাররা সঙ্কিত | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
চলছে আমতলী পৌরসভা নির্বাচন; বহিরাগত সন্ত্রাসীর আনাগোনা ভোটাররা সঙ্কিত

চলছে আমতলী পৌরসভা নির্বাচন; বহিরাগত সন্ত্রাসীর আনাগোনা ভোটাররা সঙ্কিত

আমতলী প্রতিনিধিঃ আজ শনিবার আমতলী পৌরসভা নির্বাচনের প্রথম ইভিএমএ ভোট গ্রহন। উপজেলা নির্বাচন অফিস ও প্রশাসন সুষ্ঠুভাবে ভোট গ্রহনের সকল কাজ সম্পন্ন করছেন। কিন্তু দুই মেয়র প্রার্থী নাজমুল আহসান খাঁন ও মতিয়ার রহমান বহিরাগত সন্ত্রাসী আনায় ভোটাররা সঙ্কিত। তবে প্রশাসন কঠোর অবস্থানে থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হবে বলে প্রশাসন নিশ্চিত করেছেন।

জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচন আজ শনিবার (৯মার্চ)। এ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাচন অফিসার ও প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁন ও বর্তমান মেয়র মতিয়ার রহমানের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে সর্বশেষ পর্যবেক্ষনে নাজমুল আহসান খাঁন জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বলে দাবী ভোটারদের। মেয়র প্রার্থী জিল্লুর রহমান ছাড়া আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহাঃ ইফতেকার হাসান ডামি প্রার্থী হিসেবে মেয়র প্রার্থী মতিয়ার রহমানের পক্ষে কাজ করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৬ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ইতিমধ্যে পৌর শহরের ৯ টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছে গেছে। ১৫ হাজার ৮৩৯ জন ভোটার আজ ৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মেয়র প্রার্থী মতিয়ার রহমান বহিরাগত সন্ত্রাসী এনেছে। তারা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সুষ্ঠু ভোট গ্রহনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। কোন ক্রমেই নির্বাচনী পরিবেশ বিনষ্ট হয় তা হতে দেয়া হবে না।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইভিএমএ ভোট গ্রহনে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছে গেছে। কেউ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করবে এমন কাউকে ছাড় দেয়া হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!