তালতলীতে বাড়ির উঠানে গাঁজা চাষ; গাছসহ আটক ব্যবসায়ী | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তালতলীতে বাড়ির উঠানে গাঁজা চাষ; গাছসহ আটক ব্যবসায়ী

তালতলীতে বাড়ির উঠানে গাঁজা চাষ; গাছসহ আটক ব্যবসায়ী

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রাম থেকে ৪ টি গাঁজা গাছ সহ মধু ফকির ওরফে মধু ফিটার (৫২) নামের এক গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তালতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ শনিবার সকালে আসামি মধু ফকিরকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলায় ঠংপড়া গ্রামের মধু ফকির ওরফে মধু ফিটার দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে। তিনি গোপনে বাড়িতে গাঁজা চাষ করে বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তালতলী থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় মধ ফকিরের বাড়ির উঠানে লাগানো চারটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে। শনিবার পুলিশ আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করলে বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

স্হানীয়রা জানান, মধু ফকির দীর্ঘ বছর যাবৎ মাদকদ্রব্য বিক্রি এবং গাঁজার চায় করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, মধু ফকির তার বসতঘ‌রের সামনের উঠানে গাঁজার গাছ লা‌গিয়ে নিজে খাবার পাশাপা‌শি বিক্রিও করতো। এ ঘটনায়  তালতলী থানায় তার নামে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!