সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীতে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রের আ/ত্ম/হ/ত্যা

তালতলীতে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রের আ/ত্ম/হ/ত্যা

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মায়ের সাথে অভিমান করে মো. ইমরান (১৬) নামের এক স্কুল  ছাত্র আ/ত্ম/হ/ত্যা করেছে।রবিবার বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু কিশোর লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তিনি  ইব্রাহিম হাওলাদারের পুত্র। এ ঘটনায় তালতলী থানায় ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করেছে।

জানাগেছে, উপজেলার আমখোলা গ্রামের ইব্রাহিম হাওলাদারের পুত্র ইমরান লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। লাউপাড়া বাজারের জনৈক দোকানদার ইমরানের কাছে ১শত টাকা পায়। ওই পাওনা টাকা পরিশোধের জন্য মা হেপি বেগমের কাছে টাকা চায়। এ টাকা দিতে মা অস্বীকার করে। এতে মায়ের সাথে অভিমান করে ১০ গ্রাম নামের কীটনাশক পান করে। ইমরানকে দ্রুত স্বজনরা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। কিন্তু পথিমধ্যে  তিনি মারা যায়।

নিহতের মা হেপি বেগম বলেন, এ ভাবে আমার সন্তান হারিয়ে যাবে তা বুঝতে পারি নাই। সন্তান হারিয়ে মা পাগল প্রায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য  বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!