সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ; প্রতিক পেয়েই প্রচারে প্রার্থীরা

আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ; প্রতিক পেয়েই প্রচারে প্রার্থীরা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৩ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তার দপ্তরে এ প্রতিক বরাদ্দ দেয়া হয়। প্রতিক পেয়েই প্রার্থীরা প্রচারনায় নেমেছেন।

জানাগেছে, গত ১০ মার্চ আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ওই তফসিল অনুসারে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত নারী পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোতাহার উদ্দিন মৃধা (ঘোড়া) আবুল বাশার নয়ন মৃধা (অটোরিক্সা), জাহিদুল ইসলাম মিঠু মৃধা (মোটর সাইকেল), আবুল হাসান (আনারস), শাহাজাহান কবির (দুটি পাতা), কা ন আলী মৃধা (টেবিল ফ্যান), নিয়াজ মোর্শেদ ইমন (রজনীগন্ধা), মুলকুস আক্তার (চশমা), জসিম হাওলাদার (টেলিফোন) প্রতিক পেয়েছেন। প্রতিক পেয়েই প্রার্থীরা প্রচার প্রচারনায় নেমে পড়েছেন।

ইউপি চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা বলেন, প্রতিক পেয়ে প্রচারনায় নেমেছি। আশা করি ভোটাররা আমাকে মুল্যায়ণ করবে।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিক পেয়েই তারা প্রচারনায় আনতে পারবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!