আমার জন্য ষ্টেইজ ও ফুলের দরকার নেই; আমি গণমানুষের নেতা-গণ সংবর্ধনায় সাংসদ টুকু | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমার জন্য ষ্টেইজ ও ফুলের দরকার নেই; আমি গণমানুষের নেতা-গণ সংবর্ধনায় সাংসদ টুকু

আমার জন্য ষ্টেইজ ও ফুলের দরকার নেই; আমি গণমানুষের নেতা-গণ সংবর্ধনায় সাংসদ টুকু

আমতলী প্রতিনিধিঃ আমার জন্য ষ্টেইজ ও ফুলের দরকার নেই। আমি গণ মানুষের নেতা। জনগনই আমার সব। গণ মানুষের সহযোগীতায় আমি সংসদ সদস্য হয়েছি। তাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই। সারা বিশ্বের মানুষ জানবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য একজন সৎ মানুষ। দুর্নীতির লেশ মাত্র আমাকে স্পর্শ করতে পারবে না। আমতলী  পৌরসভা কর্তৃক আয়োজিত গণ সংবর্ধনায় এক কথা বলেছেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা গোলাম সরোয়ার টুকু। তিনি আরো বলেন, বরগুনা জেলাকে স্মার্ট বরগুনা ঘোষণা করতে মেগা প্রজেক্টের আওতায় আনতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হবে। মঙ্গলবার আমতলী পৌরসভার বঙ্গবন্ধুর ম্যুারাল প্রাঙ্গণের এ গণ সংবর্ধনায় বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা গোলাম সরোয়ার টুকু। বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন আকন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা ও অ্যাড.এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ। এ গণ সংবর্ধনায় কয়েক হাজার মানুষ অংশ নেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!