গলাচিপায় স্ত্রীর দাবীতে দুই দিন ধরে এক তরুনীর অনশন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় স্ত্রীর দাবীতে দুই দিন ধরে এক তরুনীর অনশন

গলাচিপায় স্ত্রীর দাবীতে দুই দিন ধরে এক তরুনীর অনশন

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) নামের এক তরুনী অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে । বৃহস্পতিবার বিকাল থেকে গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের গলাচিপা সরকারী হাসপাতালের দক্ষিণ পাশে শের-ই বাংলা রোড এলাকায়। এই তরুনী বরিশাল ৩০নং ওয়ার্ডের বাশতলা, কাশিপুর নামক এলাকার কৃষ্ণ চন্দ্র শীলের মেয়ে। সে বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ পর্বের ছাত্রী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুনী। এ বিষয়ে তিনি সর্ব মহলের প্রশাসনকে অবহিত করেছেন এমনকি সংবাদকর্মীদের সহযোগিতাও চেয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই দিন ধরে অন্তরা রানী শীল অনুপম ভূইয়ার বাড়ীতে অবস্থান করছে। জানা গেছে, অন্তরা রানী শীল গলাচিপা পৌরসভায় বৃহস্পতিবার আসে। বিকেল থেকে ৯নং ওয়ার্ডের শেরই বাংলা রোড এলাকায় এ্যাডভোকেট অরুন ভূইয়ার প্রথম পুত্র অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান সহ অনশন শুরু করে। এ সংবাদ মূহুর্তের মধ্যে  ছড়িয়ে পড়লে ওই বাড়িতে গভীর রাত পর্যন্ত স্থানীয়রা ভীড় করতে থাকে। অনশনকারী ওই তরুনী বলেন, আমার মামা তাপস শীল এক সময় অনুপমের বাড়ীতে ভাড়া  থাকতো। সেই সুবাদে তাদের বাসায় বেড়াতে যেতাম। যাওয়ার পর থেকে অনুপমের সঙ্গে আমার পরিচয়। একপর্যায়ে এবং আট বছর ধরে অনুপমের সংগে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে এমনকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন। তিনি আরও বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার শারীরিক ভাবে মেলামেশা করেছেন। তার প্রমান রয়েছে। এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। সরকারী চাকুরী করবে বলে বিয়ের কথা গোপন রাখতে মিথ্যে প্রলোভন দেয় অনুপম ভূূইয়াঁ। এর পর থেকে আজ কাল করে দীর্ঘ বছরের পর বছর ঘুরাতে থাকে,  অনুপম এর অন্যেত্রে বিয়ের খবর শুনে  অন্তরা রানী শীল স্বামীর অধিকার নিয়ে বাডীতে প্রবেশ করতে চাইলে অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণসহ বাড়ীর বাহিরে বের করে দেয়ার চেষ্টা চালায় স্বামী অনুপম এর বাবা অরুন  ভূইয়া। স্বামীর  অধিকার আদায়ের জন্য অমরণ অনশন করে আত্মহত্যা করবে বলে, খবরটি ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে।আমার আর কোথায় ফিরে যাওয়ার সুযোগ নেই। অনুপম স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুনী। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি। বর্তমানে অনুপম গা ঢাকা দিয়েছে। গলাচিপায় বিষয়টি এখন সবার মুখে মুখে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন , খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুনী কে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি অবগত আছি। দুই পরিবারকে ডেকে সমাধানের চেষ্টা করছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!