আমতলীতে হতদরিদ্র পেল উপহারের ঘর | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে হতদরিদ্র পেল উপহারের ঘর

আমতলীতে হতদরিদ্র পেল উপহারের ঘর

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান সংস্থা ও সুসম্পর্ক মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে হতদরিদ্র বৃদ্ধ সামসুল হক মাতুব্বরকে ঘর উপহার দেয়া হয়েছে। শনিবার সোসাইটির সদস্যরা তার হাতে ঘরের চাবি তুলে দেন। এতে হত দরিদ্র সামসুল হক খুবই আনন্দিত।

জানাগেছে, উপজেলার কলাগাছিয়া গ্রামের হত দরিদ্র বৃদ্ধ সামসুল হক (৭৫) দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছেন। তার বসবাসের কষ্ট দেখে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান সংস্থা ও সুসম্পর্ক মানবকল্যাণ সোসাইটির সদস্যরা তাকে ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়। পরে তারা ৯৫ হাজার টাকা ব্যয়ে টিন সেডের ঘর নির্মাণ করে দেন। শনিবার দুপুরে ওই ঘরের চাবি তার হাতে তুলে দেন সংস্থার সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন রাসেল মাতুব্বর, ইউটি সদস্য হানিফ বিশ্বাস, সাংবাদিক সাজ্জাদ হোসাইন শরীফ, মিজান মাতুব্বর, মেদেহী হাসান অভি ও সাইফুল ইসলাম সাগর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!