মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
যৌ’তু’কের দাবিতে কলাপাড়ায় স্ত্রী কে নি’র্যা’ত’ন করেছে পাষণ্ড স্বামী

যৌ’তু’কের দাবিতে কলাপাড়ায় স্ত্রী কে নি’র্যা’ত’ন করেছে পাষণ্ড স্বামী

আপন নিউজ অফিসঃ যৌতুকের দাবিতে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সুধীরপুর গ্রামে লাইলি বেগম (৩৫) কে নির্যাতন করেছে পাষণ্ড স্বামী কবির হাওলাদার।

শুক্রবার উপজেলার মহিপুর ইউনিয়নের সুধীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে সুধীরপুর গ্রামের মোঃ জব্বার হাওলাদারের ছেলে কবির হাওলাদারের সাথে একই গ্রামের ইউসুফ আকন মেয়ে লাইলি’র বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক ত সহ কারণে ও অকারনে নির্যাতন করে আসছে। তাদের দম্পতি জীবনে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

সম্প্রীতি কবির হাওলাদার এক লক্ষ টাকা যৌতুক দাবি করে, এবং লাইলি’র বাড়ি থেকে নগদ টাকা আনতে বলে, লাইলি টাকা দিতে অস্বীকার করলে নানা নির্যাতন চালানো হয়। সর্বশেষ শুক্রবার স্ত্রী কে লাইলি’র পিটিয়ে জখম করে ঘরে আটকে রাখে, গোপন সূত্রে পরিবার লোকজন জানতে পেরে মহিপুর থানা পুলিশকে জানালে মহিপুর থানা পুলিশের সহযোগিতায় লাইলি কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে কাতরাচ্ছেন।

হাসপাতালে ভর্তি আহত লাইলি বেগম বলেন, বিয়ের পর কিছুদিন সুখে শান্তিতে বসবাস করেছিলাম, তারপর কারণে অকারণ নেশা খেয়ে নির্যাতন করে আসছে। এত দিন ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে কিছু করিনি। এখন তিনি আরও বেপরোয়া হয়ে আমার উপর নির্যাতন চালাচ্ছে। আমি এর বিচার চাই।

এই বিষয় অভিযুক্ত কবির হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, আমি কষ্ট করে খাই, কেন আমি চাঁদা চাইবো।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, তদন্ত চলছে, তদন্ত শেষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!