হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন; তদন্ত কাজ শুরু | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন; তদন্ত কাজ শুরু

হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন; তদন্ত কাজ শুরু

আমতলী প্রতিনিধিঃ আমতলী ইউনিক স্পেশালাইজড হাসপাতালে হার্নিয়া রোগীর মৃত্যু ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদারকে প্রধান করে চার সদস্য কমিটি গঠন করা হয়। সোমবার রাতে বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার মন্ডল এ কমিটি গঠন করেছেন। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার এ তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছেন।

জানাগেছে, আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের আলাউদ্দিন মুসুল্লী দালাল তপন খাঁনের মাধ্যমে একে স্কুল সড়কের ইউনিক স্পেশালাইজড হাসপাতালে হার্নিয়া রোগ নিয়ে ভর্তি হয়। গত শুক্রবার রাতে ডাঃ মাহবুবুর রহমান কচি ওই রোগীর অপারেশন করেন। অপারেশনের দুই ঘন্টা পরে রোগী আলাউদ্দিন গুরুতর অসুস্থ্য হয়ে ওই হসপিটালে মারা যায়। ওইদিন রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার কথা বলে ঘটনা ধামাচাপা দিতে মৃত্যু আলাউদ্দিনসহ তার স্বজনদের এ্যাম্বুলেন্সে তুলে দেয়। তারা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেছেন। এ ঘটনায় সোমবার রাতে বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার মন্ডল আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদারকে প্রধান করে চার সদস্য কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন বরগুনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (এনেস্থেশিয়া) ডাঃ আবু ছালেহ, জুনিয়ার কনসালটেন্ট ডাঃ ইকবাল হোসেন ও মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান। এ  তদন্ত কমিটি মঙ্গলবার তদন্ত কাজ শুরু করেছেন।

তদন্ত কমিটির প্রধান ও আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, তদন্ত কাজ শুরু করেছি। যথা সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

বরগুনা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার মন্ডল বলেন, চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!