গলাচিপায় গভীর নলক; পের অভাবে কয়েকটি পরিবারের খালের পানিতে তৃষ্ণা নিবারণ | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় গভীর নলক; পের অভাবে কয়েকটি পরিবারের খালের পানিতে তৃষ্ণা নিবারণ

গলাচিপায় গভীর নলক; পের অভাবে কয়েকটি পরিবারের খালের পানিতে তৃষ্ণা নিবারণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গভীর নলক‚পের অভাবে কয়েকটি পরিবারের লোকজন খালের পানিতে তৃষ্ণা নিবারণ করার খবর পাওয়া গেছে। উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারের দক্ষিন পাশে ১ নম্বর ওয়ার্ডে চৌদ্দকানী গ্রামে আমির হোসেন হাওলাদারের বাড়িতে ও আশেপাশে নেই গভীর নলক‚প। আমির হোসেন হাওলাদারের বাড়ি থেকে বেশ দূরে রয়েছে একটি গভীর নলক‚প। কিন্তু পথের দূরত্বের কারণে বিকল্প হিসেবে খালের পানি ফুটিয়েই তৃষ্ণা নিবারণ করতে হয় তাদের। এ এলাকায় সুপেয় পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছে কয়েকটি পরিবার। আমির হোসেন জানান, বিগত কয়েক বছর যাবত আমরা পানির কষ্টে জীবন যাপন করছি, নির্বাচনে অনেক আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি, নিরুপায় হয়ে আছি। আমাদের ১ নম্বর ওয়ার্ডে অনেক দূরে একটি টিউবওয়েল রয়েছে। কিন্তু সেখান থেকে পানি আনতে গেলে অনেক সময় লাগে। তাই আমরা খালের পানি সকল কাজে ব্যবহার করি। বিগত সরকারের আমলে একাধিকবার আবেদন করেও কোন সুরহা পাই নাই। বর্তমান সরকার সকল বৈষম্য দূর করতে বদ্ধ পরিকর। তাই আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপনের জোর দাবী জানাচ্ছি। এ বিষয়ে আমির হোসেনের স্ত্রী সাজেদা বেগম বলেন, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। বাসায় রান্না বান্না করি। আমাদের বাড়ি থেকে টিউবওয়েল অনেক দূরে হওয়ায় পানি আনতে যেতে পারি না। তাই খালের পানিই আমরা ব্যবহারকরি। এতে বিশুদ্ধ পানির অভাবে আমাদের বাড়িতে প্রায়ই ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্ত হয় অনেকে।

ঐ গ্রামের সেকান্দার মোল্লা, ইদ্রিস, বেল্লাল, ইব্রাহিম, মাসুদ, রাসেল, ফাতেমা, রাহিমা এরা বলেন, এখানে আমরা কয়েকটি পরিবার বসবাস করছি। সকলেই বিশুদ্ধ পানির অভাবে কষ্টে আছে। একটি টিউবওয়েল পেলে আমরা এলাকাবাসী নিরাপদ পানি পান করতে পারতাম। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ইউপি সদস্য মো. আলমগীর মুন্সী ও সংরক্ষিত মহিলা সদস্য রুমা বেগম বলেন, আসলেই পরিবারগুলো টিউবওয়েলের অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সরকারিভাবে একটি টিউবওয়েল পেলে তাদের এ কষ্ট দূর হবে।

এ বিষয়ে সাজেদা বেগম উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত আবেদন করবেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের কাছে জানতে চাইলে তিনি জানান, বরাদ্দ আসলে যাচাই বাছাই করে ঐ গ্রামে একটা গভীর নলক‚ পের ব‍্যবস্থা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!