গলাচিপায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩ টায় গলাচিপা থানা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গলাচিপার সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী (সদর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ও সহকারি পুলিশ সুপার দশমিনা-গলাচিপা (সার্কেল) মোর্শেদ তোহা।মতবিনিময় সভায় গলাচিপা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দের সাথে পরিচয় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন পটুয়াখালী পুলিশ সুপার।

এ সময়ে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর পূর্বে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফেরদৌস আলম খান এর নেতৃত্বে প্রধান অতিথি এবং সফর সঙ্গীদের গার্ড অব অনার এবং ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানোর মাধ্যমে থানা পরিদর্শন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!