আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালন

আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শিক্ষক দিবস উদ্‌যাপন কমিটির আয়োজনে র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. অলি আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মো. তারেক হাসান।

আমতলী মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, বকুলনেছা মহিলা কলেজের প্রভাষক মো. জয়নুল আবেদীন, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস হাওলাদার, ঘটখালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম. জিল্লুর রহমান, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, কুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম ফারুক, ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.দেলোয়ার হোসেন প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!