শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় পৌর যুবদলের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

গলাচিপায় পৌর যুবদলের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

সঞ্জিব দাস, গলাচিপাঃ ডেঙ্গু মশা প্রতিরোধে সারা দেশে কেন্দ্রীয় ও জেলা যুবদলের নির্দেশনায় গলাচিপায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ জানান, নেতাকর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ও বাইরে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেন। আগামীতে যে কোন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানে অব্যবস্থাপনা দেখলে সেখানেও এই ধরনের কার্যক্রম চালানো হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম টিপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আল নোমান ও আলামিন হোসেন, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা শহীদ জিয়া পলিষদের সভাপতি ইমরান হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক নিশাদ আহম্মেদ, সিনিয়র সহসভাপতি শাহিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জিহাদ ও সিনিয়র সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পানপট্টি ইউনিয়ন যুবদল নেতা কবির খান, উপজেলা শ্রমিক দল সদস্য দেলোয়ার হোসেন, গলাচিপা সদর ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও মোহাম্মদ রুবেল, ডাকুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ হোসেন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!