ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে তালতলীতে মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে তালতলীতে মানববন্ধন

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে তালতলীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি।

বৃহস্পতিবার বেলা ১১ টায় তালতলী বাজারের প্রধান সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ প্রায় দুই শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বড়বগী ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, নিশান বাড়িয়া ইউপি সদস্য জয়নাল আবেদীন মোল্লা,শারিকখালী ইউপি সদস্য মো.সোহেল, নিশান বাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাসুমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন আমরা তৃণমূলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী কালীন সরকারের পক্ষে কাজ করছি। এলাকায় জনসেবা দিয়ে আসছি।

আমাদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিঘ্নিত হবে। এজন্য আমাদের দাবি দেশের যেসব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তদন্ত সাপেক্ষে শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!