সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
উপকুলীয় লবনাক্ত অঞ্চলে উন্নত প্রযুক্তিতে পুষ্টি সমৃদ্ধ মিষ্টি আলু উৎপাদন প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ

উপকুলীয় লবনাক্ত অঞ্চলে উন্নত প্রযুক্তিতে পুষ্টি সমৃদ্ধ মিষ্টি আলু উৎপাদন প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ

আমতলী প্রতিনিধিঃ উপকুলীয় লবনাক্ত অঞ্চলে উন্নত প্রযুক্তিতে পুষ্টি সমৃদ্ধ মিষ্টি আলু উৎপাদন প্রযুক্তি এবং সম্প্রসারণে আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামে ৪ দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার বাংলাদেশ’র তত্ত¡বধানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনিস্টিটিউট, ওয়াল্ড ফিস এবং সিমিট এর যৌথ উদ্যোগে সিজিআইএআর এর আর্থিক সহায়তায় এশিয়ান মেগা ডেল্টাস ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থী ১০০ কৃষক-কৃষাণীদের মধ্যে ৫০ হাজার মিষ্টি আলুর লতা বিতরন করা হয়।

জানাগেছে, বিলুপ্ত প্রায় মিষ্টি আলু চাষে কৃষকদের উৎসাহিত করতে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার উপকুলীয় লবনাক্ত অঞ্চলে উন্নত প্রযুক্তিতে চাষাবাদের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামে চার দিন ব্যাপী প্রশিক্ষণ গত সোমবার শুরু হয়। ১০০ জন কৃষক-কৃষানীদের বৃহস্পতিবার এ প্রশিক্ষণ শেষ হয়। রিসার্চার এগ্রোনোমি সিআইপি-বাংলাদেশ এর প্রশিক্ষক কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেন। পুষ্টি চাহিদা পুরণে মিষ্টি আলুর ভুমিকা ও উন্নত প্রযুক্তিতে পুষ্টি সমৃদ্ধ মিষ্টি আলু উৎপাদন প্রযুক্তি এবং সম্প্রসারণের ওপর প্রশিক্ষণ দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ শেষে বক্তব্য রাখেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাঃ জাকিয়া সুলতানা, ডাটা কনসালটেন্ট মোঃ রিয়াজ, ফিল্ট ফ্যাসিলেটর সাগর জোয়াদ্দার, সিএনএস আকলিমা, কানুন দেবনাথ, কৃষক আলতাফ হাওলাদার, সোবাহান সিকদার, কৃষাণী রুমা আক্তার ও মোসাঃ রোজিনা আক্তার প্রমুখ। ওই প্রশিক্ষণ শেষে ১০০ কৃষক-কৃষাণীদের মাঝে ৫০ হাজার মিষ্টি আলুর লতা বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!