আমতলীতে জমিতে গাছ রোপন করায় কু-পি’য়ে জ-খ’ম | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে জমিতে গাছ রোপন করায় কু-পি’য়ে জ-খ’ম

আমতলীতে জমিতে গাছ রোপন করায় কু-পি’য়ে জ-খ’ম

আমতলী প্রতিনিধিঃ জমিতে গাছ রোপন করায় আফজাল মৃধাকে (৩০) প্রতিবেশী হাসিনা বেগম ও সোকিনা বেগম কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আফজাল মৃধা এমন অভিযোগ করেছেন। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন স্থানে রবিবার সকালে।

জানাগেছে, উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন ২৩ শতাংশ জমিতে মোঃ মাকসুদুর রহমান ও তার চাচাতো ভাই আফজাল মৃধা বিভিন্ন প্রজাতির গাছ রোপন করছিল। ওই সময় প্রতিবেশী হাসিনা বেগম ও সোনিয়া বেগম গাছ রোপনে বাঁধা দেয়। তাদের বাঁধা উপেক্ষা করে তারা গাছ রোপন করায় ক্ষিপ্ত হয় তারা। পরে হাসিনা বেগম ধারালো অস্ত্র দিয়ে আফজাল মৃধাকে কুপিয়ে জখম করেছে। এতে তার বাম হাতের আঙ্গুল কেটে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অপর দিকে হাসিনা বেগম মিথ্যা মামলা সাজাতে পরিকল্পনা করছেন বলে অভিযোগ করছেন মাকসুদুর রহমান।

প্রত্যক্ষদর্শী সেলিম গাজী, মাওলানা আব্দুল মান্নান, ওবায়দুল গাজী ও আলাউদ্দিন মৃধা বলেন, মাকসুদুর রহমান ও তার চাচাতো ভাই আফজাল মৃধা তাদের জমিতে গাছ রোপন করতেছিল। এমন সময় হাসিনা বেগম ও সোনিয়া বেগম তাদের গাছ রোপনে বাঁধা দেয়। তাদের কথা উপেক্ষা করে তারা গাছ রোপন করলে হাসিনা ধারালো অস্ত্র দিয়ে আফজাল মৃধাকে কুপিয়ে জখম করেছে। তারা আরো বলেন, হাসিনা বেগম বেশ দস্যু প্রকৃতির নারী। মানুষের জমি জোরপুর্বক ভোগদখল করাই তার কাজ। মাকসুদুর রহমানের জমি তিনি জোরপুর্বক দখল করতেই এমন ঘটনা ঘটিয়েছে।

আহত আফজাল মৃধা বলেন, আমার জমিতে আমি গাছ রোপন করতে গেলে হাসিনা বেগম আমাকে কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

অভিযুক্ত হাসিনা বেগম কুপিয়ে জখমের কথা স্বীকার করে বলেন, আমার জমিতে গাছ রোপন করেছে তাই কুপিয়েছি। আপনার জমি এমন কি প্রমাণ আছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খান বলেন, আহত আফজাল মৃধার বাম হাতের আঙ্গুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!