খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়; প্রথম পুনর্মিলনীকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়; প্রথম পুনর্মিলনীকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়; প্রথম পুনর্মিলনীকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে থাকা এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন।

প্রাক্তন শিক্ষার্থীদের এ আয়োজন সফল করতে আজ রোববার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘প্রচারণামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ‘এখানে ছিল এখানে আছে, আমাদের ঋণ তোমারই কাছে’ এ প্রতিপাদ্য নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রা শেষে পুনর্মিলনী সফল করতে সকলের প্রতি আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, সদস্য সচিব মো. রেজাউল করিম বাবলা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম।

১৯২৮ সালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০২৮ সালে এ বিদ্যালয় একশ বছর পূর্ণ করবে। শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা এ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বরকে সামনে রেখে নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করার জন্য প্রয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ০১৭১০৮৫৮৮১৪ এবং ০১৭৯৫৬৯১৩৭১ এ মুঠোফোন নম্বরে কল করে নিবন্ধন করতে পারবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!