কলাপাড়ায় কৃষি মেলা’২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা; কৃষি পন্য প্রদর্শনী | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় কৃষি মেলা’২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা; কৃষি পন্য প্রদর্শনী

কলাপাড়ায় কৃষি মেলা’২০২৪ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা; কৃষি পন্য প্রদর্শনী

বিশেষ প্রতিবেদকঃ ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা’২০২৪ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে কৃষি প্রদর্শনীে দেখেন।

মেলায় বিভিন্ন স্টলে কন্দাল জাতীয় ফসল ওল কচু, আলু/মিষ্টি আলু, মুখি কচু, লতি কচু, পানি কচু, গাছ আলু, কাসাভা, ট্রাইকো কম্পোষ্ট, গাদা কম্পোষ্ট, কুইক কম্পোষ্ট, খামার জাত সারের প্রদর্শনসহ কন্দাল ফসল চাষবাসের নিয়ম, সময় ও বিভিন্ন প্রাকৃতিক সারের ব্যবহার মেলা দেখতে আসা মানুষকে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ‘কৃষকরে উৎপাদিত কৃষি পন্য বিক্রয়ের জন্য শীঘ্রই কলাপাড়ায় কৃষি মার্কেট চালু করা হচ্ছে। এতে মধ্যস্বত্ত্বভোগীদের দ্যেরাত্ম্য কমবে, কৃষক লাভবান কবে। এবং কৃষি পন্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!