কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন

কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন

মোঃ শরিফুল হক শাহীনঃ কলাপাড়ায় বিরোধীয় জমির ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন। প্রতিপক্ষের ঘরে আগুন লাগানোর সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পরে লালুয়া ইউনিয়নের বানাতিবাজারের পূর্ব পাশে কলাউপাড়ায় সুজন মৃধার ভাড়াটিয়া বসত ঘরে। এ সময় দুটি টিনের ঘর পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। অপর একটি টিনের ঘর রামদা দিয়ে কোপিয়ে ভাঙচুর করেছে।

জানা যায়, মো আরিফুর রহমান সুজন মৃধা অনুমান ৫/৬ বছর পূর্ব উক্ত জমি পৈত্রিক সূত্র প্রাপ্ত হয়ে বসত ঘর তৈরি করে। পরে জনৈক লিটন প্যাদার নিকট ভাড়া দেয়। সেই থেকে লিটন প্যাদা উক্ত ঘরে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। ঘটনার দিন সন্ধ্যার পরে প্রতিপক্ষ মহল্লাপাড়া এলাকার মো.হেলাল খান (৫০), মো.ফয়েজ খান(২৮) ও মো.তাসিন(২১) জমি ক্রয় সূত্রে মালিকানা দাবি করে। ঘটনাস্থলে এসে রামদা দিয়া সুজন মৃধার টিনের ঘরের টিনের বেড়া কোপাইয়া ও পিটাইয়া ভাঙচুর করে এবং সুজন মৃধার অপর একটি পরিত্যক্ত একচালা টিনের ঘরের মধ্যে থাকা ঘর তৈরি করার জন্য কাঠ রাখা ছিল। উক্ত কাঠে তারা আগুন দেয়, উক্ত ঘটনা সুজন মৃধার ভাড়াটিয়া জনৈক লিটন প্যাদা ও তার পরিবারের লোকজন দেখে ডাক চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন ও স্থানীয় চৌকিদার রাজিব,নুরুজ্জামাল এবং মেম্বার কাওসার তালুকদার ও রবিউল হাওলাদারসহ স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে মো.হেলাল খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় জমি আমার ক্রয়কৃত।

এ ব্যাপারে, মো আরিফুর রহমান সুজন মৃধা বাদি হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!