গলাচিপায় আসামীর ভ’য়ে পালিয়ে বেড়াচ্ছে মা-মলার বাদী | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় আসামীর ভ’য়ে পালিয়ে বেড়াচ্ছে মা-মলার বাদী

গলাচিপায় আসামীর ভ’য়ে পালিয়ে বেড়াচ্ছে মা-মলার বাদী

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী মো. শাহিন গাজী ওরফে হাদী গাজী (৫২)। মামলা করে বিপাকে পড়েছেন তিনি। আসামীরা এলাকার প্রভাবশালী থাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো বাদী মামলা তুলে না নিলে তাকে আসামীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রাণভয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছেন এমন অভিযোগ মো. শাহিন গাজী ওরফে হাদী গাজী। ঘটনা ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্লুইজ বাজারের পশ্চিম পাশে।

এ বিষয়ে মো. শাহিন গাজী ওরফে হাদী গাজী বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তিতে ফলের বাগান করেছি। প্রভাবশালীরা আমার ফলের বাগানের সফলতা দেখে লোভের বশবর্তী হয়ে এবং আমাকে ক্ষতিগ্রস্থ করার জন্য আমার বাগানের বিভিন্ন ফলজ গাছ সহ অন্যান্য গাছপালা কেটে ফেলে। আমি গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি। যার মামলা নং সিআর ১১৪৩/২৩। এ বিষয়ে একাধিকবার বসাবসি হলেও আমরা কোন সুরহা পাই নাই। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ ব্যুরো ইনভ্যাস্টিকেশনকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আমার প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় টাকার বিনিময়ে পুলিশ ব্যুরোর তদন্ত কর্মকর্তাদের কৌশলে ম্যানেজ করে সত্যের বিপর্যয় এক মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে। আমি আদালতে উক্ত তদন্তের বিরুদ্ধে নারাজী দিলে আদালত পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। সিআইডির তদন্তকারী কর্মকর্তা মো. হানিফ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পরে আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে ও আমার ছেলে সহ পরিবারের লোকজনকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। আমি আসামীদের ভয়ে এখন বাড়ি থাকতে পারি না। আমি পুলিশ সুপার সহ প্রশাসনের সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে পটুয়াখালীর সিআইডির এসআই (নিরস্ত্র) মো. হানিফ বলেন, মামলাটির তদন্তভার আদালত আমাকে দিয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিরপেক্ষ সাক্ষী সহ অন্যান্য সাক্ষীদের সাথে কথা হয়েছে। অতি শীঘ্রই আদালতে প্রতিবেদন দাখিল করব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!