কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ

কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আইন ও বিচার মন্ত্রলায়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও মহিপুর থানা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এবং সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ও অ্যাডভোকেট মেহেদি হাসান রুবেল।

এদিকে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সহকারী সরকারী কৌশুলদের অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। উপকূলীয় কলাপাড়া উপজেলার বিচার প্রার্থী সাধারন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!