জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র‍্যালী ও সমাবেশ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র‍্যালী ও সমাবেশ

জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র‍্যালী ও সমাবেশ

আপন নিউজ অফিসঃ জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ১০টায় গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এর অংশ হিসাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় আন্দারমানিক নদীর তীর হেলিপ্যাড মাঠ থেকে সাইকেল র‍্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী এর যৌথ আয়োজনে এই সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ূর ন্যায্যতা দাবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শণ করা হয়।

র‍্যালীর শুরুতে বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সদস্য অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রান্তজন এর ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, সংগঠক কামাল হাসান রনি। র‍্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিক মোশারফ হোসেন মিন্টু।

গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস একটি সমন্বিত বৈশ্বিক কর্মসূচী, যা কার্যকর জলবায়ু পদক্ষেপের জন্য প্রচারণা চালায়। বাংলাদেশে, এই কর্মসূচীটি বিশেষভাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবি জানায়, কারণ কপ ২৯ একটি ফাইন্যান্স কপ, যা জলবায়ু অর্থায়ন বিষয়ে একটি বড় চুক্তি নিয়ে আসার প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া, আরও বিস্তৃত জলবায়ু ন্যায়বিচারের বিষয় যেমন জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ এবং যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে লড়াইও উত্থাপিত হবে। এই র‍্যালীর মাধ্যমে জলবায়ু পদক্ষেপের দাবিগুলো উত্থাপন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!