গলাচিপায় সিঁধ কেটে ঘর চু-রি পুলিশি তৎপরতায় চো-র আ’ট’ক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় সিঁধ কেটে ঘর চু-রি পুলিশি তৎপরতায় চো-র আ’ট’ক

গলাচিপায় সিঁধ কেটে ঘর চু-রি পুলিশি তৎপরতায় চো-র আ’ট’ক

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডে সিঁধ কেটে ঘর চুরির ঘটনা ঘটেছে। এতে মোবাইল ফোন, নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ১ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার কলেজপাড়া এলাকার হানিফ খাঁ ও তাঁর স্ত্রী লাভলী বেগমসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় চোররা ঘরে মাটির পোতায় সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে চোর চক্রটি নগদ ১০,৫০০ টাকা, স্বর্ণালংকার, রূপার চেইনসহ দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পান তারা।

পরে গলাচিপা থানা পুলিশের তৎপরতায় এবং প্রযুক্তির সহয়তায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি গলাচিপা উপজেলাধীন ডাকুয়া ইউনিয়নের ফুলখালি গ্রামের সামসুল হক সরদারের ছেলে সোহেল (২৮)। এ ঘটনায় বাড়ির মালিক হানিফ খাঁ’র স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ০৭।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, ” গলাচিপা থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা একজন আটক করতে সক্ষম হয়েছি। আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত আসামি পেশাদার চোরচক্রের সদস্য, বাকিদের সনাক্ত করতে আমরা কাজ করছি।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!