গলাচিপায় বিদ্যুৎপৃষ্টে নি’হ’ত’র পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতে ইসলামর | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় বিদ্যুৎপৃষ্টে নি’হ’ত’র পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতে ইসলামর

গলাচিপায় বিদ্যুৎপৃষ্টে নি’হ’ত’র পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতে ইসলামর

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা আমখোলা ইউনিয়নের পূর্ব বাঁশবুনিয়া গ্রামে গত শুক্রবার গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে নিহত মনির হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১৯ নভেম্বর মঙ্গলবার নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন – সাবেক পটুয়াখালী জেলা আমীর এবং বর্তমান বরিশাল আঞ্চলিক সাংগঠনিক কমিটির সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মু: শাহ আলম, পটুয়াখালী জেলা আমীর এডভোকেট নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সারী, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ ও গলাচিপা উপজেলা আমীর ডা: মু: জাকির হোসেন।

জানা যায়, উপজেলার আমখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বাঁশবুনিয়া গ্রামের বাবর আলী মৃধার ছেলে শ্রমিক মনির হোসেন মৃধা (৪০) শুক্রবার সকালে বাড়ির পশ্চিম পাশে রেইনট্রি গাছের ডাল কাটতে উঠে।

এসময় গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহায়তায় মনিরের মরদেহ গাছ থেকে নামানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!