কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ৪ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।

সভায় ৪ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. আঃ খালেক’র সভাপতিত্বে পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক আনাম সুমন, পৌর যুবদল সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ রতন, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফোরকান তালুকদার, পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব প্রমুখ বক্তব্য রাখেন।

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল কবির মুরাদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!