গলাচিপায় সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
গলাচিপায় সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ

গলাচিপায় সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গলাচিপা অয়োজনে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপ-পরিচালক, অঞ্চলিক কার্যালয়, সিপিপি, বরিশাল ও অতিরিক্ত দায়িত্ব সিপিপি, গলাচিপা মো: শাহাবুদ্দিন মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিপিপি লিডার আবু হেনা মুঃ শোয়েব আশিষ ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।

আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন টিমলিডার মোঃ দেলোয়ার হোসেন, রতনদী তালতলী ইউনিয়ন টিমলিডার শাকিল খানসহ এ ছাড়াও উপজেলার সকল ইউনিয়নের সিপিপর টিম লিডার সহ সকল সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১৩৫ ইউনিটে ২৭০০ জন (পুরুষ ১৩৫০ ও নারি ১৩৫০) স্বেচ্ছাসেবকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।

প্রথম দিন উপজেলার ১,১৩ এই ২টি ইউনিটের স্বেচ্ছাসেবদের মধ্যে রেইন কোর্ট, গামবুট, হেলমেট, লাইফ জ্যাকেট, টর্চ লাইট, রেডিও, উদ্ধার ব্যাগ, প্রাথমিক চিকিৎসার ফাস্ট এইড ব্যাগ, মেগাফোন ও হ্যান্ড সাইরেন বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়নের সেচ্ছাসেবকদের মাঝে বিতরণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!