গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন প্রমুখ।

সভায় গর্ভবতী মা ও শিশুর পুষ্টি বৃদ্ধি, শিশুর লেখাপড়ায় অমনোযোগীসহ জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিষদ আলোচনা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!